সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে নিহত হওয়া ভারতীয় নাগরিক সারভেস মারাকের (২৮) লাশ হস্তান্তর করছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের কলাউড়া সীমান্তের ১২৩৭ পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।

নিহত সারভেস ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকার কাসিন্দা বস্তির গবিন মারাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ (গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে। সোমবার সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সারভেস। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তার লাশ হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো. সিরাজুল ইসলাম, ভারতের পক্ষে কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল, মেঘালয় প্রদেশের শিলং চেলা থানার অফিসার ইনচার্জ ইপ্রাইম রাইডংসহ বিজিবি, বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ