রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী দেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। ওইদিন দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতিদের শপথ পাঠ করান।

বাংলাদেশ সময়: ২১:৫৯:১৬   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান
আমাদের কাছে পণ্য বিক্রি করতে চাইলে পণ্য কিনতেও হবে : বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ