ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রতিষ্ঠানটির তথ্য মতে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ৬ জুন ঈদুল আজহা পড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদ উঠবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

জ্যোতির্বিদদের এ তথ্য সঠিক হলে ৫ জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার নিয়ত করেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।

তথ্যসূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ২১:৫২:৫৮   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ