সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন (৬০) উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ঘটনাস্থলে তিন ব্যক্তি উপস্থিত ছিলেন। পূর্বের জমে থাকা বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এসময় মোশারফ ঘটনাস্থলে নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা জানার পর বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৮   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ