প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপনের ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপনের ইন্তেকাল
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপনের ইন্তেকাল

নারায়ণগঞ্জ দেওভোগের বাসিন্দা সাবেক পৌরপিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকা ও সাবেক সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন সোমবার ( ৭ এপ্রিল ) সকাল আট টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নিজ এলাকা বাইতুন নুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে উজ্জল জানান, সেহেরী খেয়ে ঘুমানোর পর ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিপণ ভাই। সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা নিয়মিত করেন তিনি। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে রিপন ভাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ চুনকা কুটিরে ছুটে যাচ্ছেন।

এ ছাড়া তার মৃত্যুতে নিউজটুনারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি ।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৯   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
লাইলাতুল কদর নিয়ে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে : আরিফুল হক চৌধুরী
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ