দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের ঈদে পার্বত্য চট্টগ্রামে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন। তাদের সেবা দিতে জেলা প্রশাসনকে স্টেডিয়াম খালি করে দিতে হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উদ্যোক্তাদের এখন প্রয়োজন ট্যুরিস্টদের সেবার দিকে আরও বেশি মনোনিবেশ করা।

আজ রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, উদ্যোক্তাদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে হবে।

তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভাগ্য উন্নয়নে পরনির্ভরশীলতা ছেড়ে উদ্যোক্তা হিসেবে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।

সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় উদ্যোক্তারা পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সহজ শর্তে ব্যাংক লোন পেতে সরকারের কাছে সহায়তা কামনা করেন।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, এই গ্রীষ্মকালে এখন পর্যন্ত দেশে বিদ্যুতের ঘাটতি দেখা যায়নি। বাংলাদেশের মানুষ এবার খুব ভালোভাবে রোজা করতে পেরেছেন।

তিনি বলেন, এ সময়ে বেগুনের কেজি কী ২০০ টাকা ছিল? সহনীয় পর্যায়ে ছিল। আমরা দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য কাজ করে যাচ্ছি। এ সময়ে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার এত বেশি বাড়েনি।

নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা পার্বত্য অঞ্চলের প্রতিজনের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা প্রত্যেককে নিরাপত্তা দিয়ে যেতে চাই।

সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মর্কতা এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৯:১৯   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ