গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল বিভাগীয় নগরী ময়মনসিংহ।

সোমবার (৭ এপ্রিল) সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ নগরীর টাউন হল মোড়ে মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন। এ সময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানো হয়।

চারদিক থেকে হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে টাউন হল প্রাঙ্গণ। সকাল সাড়ে ১০টা থেকে কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। মানুষ হিসেবে এসব দেখে আমাদের মন আর ঘরে টিকছে না। আমরা চাই বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলক।

শিক্ষার্থী সাদিয়া বলেন, বিশ্ব বিবেকহীনে পরিণত হয়েছে। গাজায় হাজার হাজার নারী শিশু হত্যা করা হলেও তাদের কোন ভূমিকা নেই। আমরা গাজার প্রতি সহমর্মিতা থেকে আন্দোলন করছি করে যাব। এতে কিছু হোক আর না হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করলেই গাজার দৃশ্য দেখে গা শিউরে ওঠে। তাই মানুষ হিসেবে আমার আমাদের প্রতিবাদ।

হযরত আলী নামে একজন বলেন, বিগত কয়েক দিন ধরে গাজায় হামলার মাত্রা বেড়েই চলেছে। তাই মানুষ হিসেবে পরিবার পরিজন নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। শক্তি সামর্থ্য থাকলে গাজায় গিয়ে ইসরাইয়েলীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। তবে ইসরায়েলের সকল পণ্য আমার বয়কট করেছে, আমাদের মত সকলেই তাদের পণ্য বয়কট করে প্রতিবাদ জানাবে এটাই প্রত্যাশা করছি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে চলমান রয়েছে। সেসব কর্মসূচি যেন শান্তিপূর্ণ ভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:১২   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ