রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব

রপ্তানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।’

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছে রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমার মনে হয় এগুলো শর্ট টাইম।
এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।’

তিনি বলেন, ‘গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে।
সেখানে বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।’

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।’

বাংলাদেশ সময়: ২২:২২:৫৭   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : গণপূর্ত প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ সাখাওয়াতের
নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম
গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
সরিষাবাড়ীতে কবরস্থানের গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ