গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ: খলিলুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ: খলিলুর রহমান
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ: খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, ২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা করছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে, তাই আমরা ভারতের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি (চুক্তি নবায়নে)।’

ড. খলিলুর রহমান জানান, চুক্তি নবায়নের আলোচনা দ্রুত শুরুর লক্ষ্যে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি ৩০ বছরের একটি চুক্তি, যার আওতায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়ে থাকে।

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আরেক প্রশ্নের জবাবে হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, দেশের প্রায় ১৪ শতাংশ মানুষের জীবন ও জীবিকা তিস্তা নদীর পানির ওপর নির্ভরশীল।

তিনি বলেন, নদীর পানির ন্যূনতম প্রাপ্যতা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের অন্যতম অগ্রাধিকার।

খলিলুর রহমান বলেন, ‘আমরা ১৪ শতাংশ জনগোষ্ঠীকে সংকটে ফেলতে পারি না। এ জন্যই আমরা সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা ভারতকে বলছি— চুক্তিতে স্বাক্ষর করুন (তিস্তা পানি বণ্টন চুক্তি)।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৯   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ