তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ

তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

আজ রোববার তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’র সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে; সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা জানান, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সাক্ষাতে তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করবে।

বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৭   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার
বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : ডা. জাহিদ হোসেন
হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ