সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ গ্রেপ্তার ৩
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজম বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— হাবিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০) ও তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০) এবং দৌলের বাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

সূত্র জানা যায়, সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ গ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েক মাস ধরে ডাকাত সর্দার পিয়ালের নেতৃত্বে তার বাহিনী স্থানীয়দের কাছ থেকে চাঁদা দাবি, মারধর, শ্লীলতাহানীসহ বিভিন্ন অপকর্মে করে আসছে। এছাড়াও সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতি করে থাকে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পিয়াল ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তাদের শারীরিক ও মানসিক নির্যাতনে অনেকেই বাড়িঘর ছেড়ে ঢাকায় অবস্থান করে। তাদের গ্রেপ্তারে মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ডাকাত পিয়ালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৭   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ