প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সোমবার, ২১ এপ্রিল ২০২৫



প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব

তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলুথানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’ এ যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় চার দিনের সফরে দোহা যাচ্ছেন।

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা আজ সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল তিনি দোহায় ব্যস্ত দিন কাটাবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ রয়েছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এ বক্তব্য দেবেন। সফরকালে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের আমির ও উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন।

শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ২৩ এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে, যেখানে বাংলাদেশ ইতিবাচক সাড়া আশা করছে।

এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি কনফারেন্স হবে। কনফারেন্সে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্ব দেবেন, যেখানে বিশ্বের অংশীদাররা অংশগ্রহণ করবেন।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী মনোযোগ ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৫ এপ্রিল ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩০   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ