সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এ অভিযান পরিচালনা করেন ।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর ও বিল্লাল হোটেল। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ৭ ধারা অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে না পারায় ১৯ ধারায় তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

হোটেল ও রেস্তোরাঁয় প্রতি মাসে এ ধরনের অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

অভিযানে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৭   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ