আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আজ আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাগত জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চার দিনের সফরে কাতার রয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, সোমবার (দোহার সময়) রাত ৯:৪০ মিনিটে অধ্যাপক ড. ইউনূস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৫   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ