ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন প্রযুক্তি, পাঠ্যক্রম উন্নয়ন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

তারা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষার জন্য সক্ষমতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং কর্মসূচি’ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তরুণদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে একাডেমিয়া এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থী এবং তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জিন মনেট চেয়ার’ প্রতিষ্ঠার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা চান।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩   ২৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ