সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৭ খুন মামলার আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের প্রতি হত্যাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান।

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন,”আমরা আমাদের স্বজনদের হারিয়ে ১১ বছর পার করেছি। অথচ আজও সুপ্রিম কোর্ট খুনিদের ফাঁসির রায় কার্যকর করেনি। আমি বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আবেদন করছি আমাদের সাতটি পরিবারের কথা চিন্তা করে দ্রুত বিচার কার্যক্রম শেষ করে রায় কার্যকর করা হোক। সাতটি পরিবার আজ অভিভাবক হারিয়ে দিশেহারা।”

নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুর বলেন,”যখন আমার স্বামীকে হত্যা করা হয়, তখন আমি সন্তানসম্ভবা ছিলাম। আজ আমার মেয়ের বয়স ১১ বছর। এখনও সে তার বাবার হত্যার বিচার পায়নি। আমরা অসহায়। প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করুন।”

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগীসহ মোট ছয়জন এবং আইনজীবী চন্দন কুমার সরকারকে অপহরণ করা হয়। ঘটনার তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি পৃথক হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৭   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ