বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (২৮ এপ্রিল) বন্দর উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন্দর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক বন্দর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দলিলপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনগণকে দ্রুত ও সেবা-বান্ধব সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তিনি অফিস প্রাঙ্গণে একটি জলপাই গাছ রোপণ করেন।

পরে জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাকে থানার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান আরও উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদানের মানও যাচাই করেন। শিক্ষার উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান জেলা প্রশাসক।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৬   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ