রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে
মঙ্গলবার, ৬ মে ২০২৫



রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কমিশন নিয়ে নানা ধরনের মতানৈক্য দেখা দিচ্ছে। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। সেই জায়গায় এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।

আমরা মনে করি, বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারকে বাস্তবায়ন করে আগামী নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার কথা আমরা উপস্থাপন করেছি। সংস্কারকে বায়বীয় অবস্থায় ফেলে রাখার পক্ষপাতী আমরা নই।

তিনি আরও বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রটিকে ঢেলে সাজাতে সংস্কার প্রয়োজন। সেগুলো আমাদের রূপরেখার মধ্যে আমরা হাজির করেছি। সে বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি।

এনসিপির সদস্য সচিব বলেন, স্বৈরতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে বাংলাদেশকে সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের নানাবিধ পন্থা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৮   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ