সীমান্ত এলাকায় নির্ভয়ে ধান কাটতে পারবে কৃষকরা : উপদেষ্টা জাহাঙ্গীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত এলাকায় নির্ভয়ে ধান কাটতে পারবে কৃষকরা : উপদেষ্টা জাহাঙ্গীর
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



সীমান্ত এলাকায় নির্ভয়ে ধান কাটতে পারবে কৃষকরা : উপদেষ্টা জাহাঙ্গীর

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেও বাংলাদেশের সীমান্ত এলাকার কৃষকরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ধান কাটতে পারবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কৃষকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জনসংখ্যা বাড়লেও জমির পরিমাণ সে অনুযায়ী বাড়েনি। কৃষিজমি রক্ষায় নতুন করে ভূমি আইন ও ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়নের চিন্তাভাবনা চলছে।’

তিনি আরও বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষকদের প্রচেষ্টায় এবার বোরো মৌসুমে ভালো ফলন হয়েছে। গত বছর চাল আমদানি করতে হয়নি, এ বছরও প্রয়োজন হবে না।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের পরিচালককে তিনি নির্দেশ দেন যেন কৃষকদের জন্য কম মূল্যে সেচ সুবিধা নিশ্চিত করা হয় এবং পানির বিল হ্রাস করা হয়, যাতে উৎপাদন খরচ কমে এবং কৃষক হয়রানির শিকার না হয়।

কৃষিজমিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ২৫৬টি ভাটা বন্ধ করে দেয়া হয়েছে।’

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার উচ্চপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি কমাতে কাজ করছে। ১৮ কোটি মানুষের দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘মিডিয়াগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে দেশ উপকৃত হয়। মিথ্যা সংবাদ ছড়ালে প্রতিবেশী রাষ্ট্রগুলো আইনের সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ায়।’

এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক মোজাফ্ফর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৬   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ