জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হবে জুলাই অভ্যুত্থানের মর্ম: ফরহাদ মজহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হবে জুলাই অভ্যুত্থানের মর্ম: ফরহাদ মজহার
বুধবার, ২১ মে ২০২৫



জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হবে জুলাই অভ্যুত্থানের মর্ম: ফরহাদ মজহার

জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হলো জুলাই গণ-অভ্যুত্থানের মর্ম বলে মন্তব্য করেছেন কবি ও লেখক ফরহাদ মজহার।

বুধবার (২১ মে) রাজধানীতে ‘বাংলাদেশ পরমাণু বিজ্ঞান গবেষণার সম্ভাবনা, সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ৮ আগস্টেই শেষ করে দেয়া হয়েছে পুরোনো সংবিধানের অধীন শপথ নেয়ার মাধ্যমে।

তিনি বলেন, জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে। জনগণের ক্ষমতা চর্চা করার ব্যবস্থা থাকতে হবে। সে জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হলো জুলাই গণ-অভ্যুত্থানের মর্ম।

এ কবি ও লেখক বলেন, ‘আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে পারিনি বলেই অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে পড়ছি। সংবিধান দ্বারা আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।’

তিনি বলেন, ‘গণক্ষমতা আর শিক্ষা অর্জন একে-অপরের পরিপূরক। দুটোই খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা পরিবর্তন ঘটাতে পারব। ধর্ম নৈতিকতা শিক্ষা দেয়, কিন্তু ধর্ম আমরা বিশ্বাস করতে চাই না।’

আমলাদের দুর্নীতি খুঁজে বের করা হচ্ছে না কেন, জানতে চেয়ে ফরহাদ মজহার বলেন, আমলাতন্ত্র বাংলাদেশে ক্যানসারের মতো এটা সরাতে হবে। আগে সবকিছু নিয়ন্ত্রণ হতো সেনাবাহিনীর দ্বারা, এখন সব নিয়ন্ত্রণ করে আমলারা। এই যে রূপপুর, এটা কারা করল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ কারা পাশ করল, এটা কি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে খোঁজ নেয়া হয়েছে?

মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত দিক কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান চর্চা করার জন্যও বিজ্ঞানীদের ক্ষমতা থাকতে হবে। রাষ্ট্রকে বিশ্বাস করতে হবে গণ সার্বভৌমত্বের প্রয়োজনীয়তা।

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ