টাইগারদের সেরাটা দেখানোর এটাই সময়: সিমন্স

প্রথম পাতা » খেলাধুলা » টাইগারদের সেরাটা দেখানোর এটাই সময়: সিমন্স
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



টাইগারদের সেরাটা দেখানোর এটাই সময়: সিমন্স

গত বছর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে যে আশা জাগিয়েছিল, সেই আশার বেলুন দিনকয়েক আগে চুপসে গেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে। এবার বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জ। আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিককালে পাকিস্তানও পার করছে কঠিন সময়। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যখরায় ভুগছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আইসিসি ও এসিসির গত কয়েকটা আসরেই হতাশাজনক ফলাফল করেছে মেন ইন গ্রিনরা।

আমিরাতের কাছে সিরিজ হার বাংলাদেশকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই সিরিজ হারে টাইগারদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। সবশেষ সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। এবারের সফরকে তাই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ্য হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে ফল খারাপ হলে ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে প্রশ্নবাণ যে আরও তীক্ষ্ণ হবে সে ব্যাপারে সন্দেহ নেই।

তবে পাকিস্তানও খুব একটা ভালো অবস্থায় নেই। সাম্প্রতিককালে তাদের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। তার ওপর বাংলাদেশ সিরিজে তারা খেলতে নামছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই। পাকিস্তানকে হারানোর এটাই কি সেরা সুযোগ?

বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য এই পাকিস্তানকেও হালকাভাবে নিতে রাজি নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না এটা টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর সেরা সময় কি–না। আমার মনে হয় এটা আমাদের খেলোয়াড়দের নিজেদের সেরাটা দেখানোর সময়। আমরা সিরিজ জিততেই পারি, কিন্তু পাকিস্তান যেকোনো সময়ই বিপজ্জনক দল। তাই আপনি তাদের হালকাভাবে নিতে পারেন না।’

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারলেও টাইগাররা চাঙ্গা আছেন বলে জানান সিমন্স, ‘আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না। তবে পাকিস্তান তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। মোরালি সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে। আমরা বারবার বলছি পাকিস্তান ইদানীং ভালো খেলছে না। তবে এটা নির্দিষ্ট দিনের বিষয়। তবে আমি মনে করি সিরিজ জয়ের এটা ভালো সুযোগ।’

আগামীকাল (বুধবার) রাত ৯টায় লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। একই মাঠে শুক্রবার (৩০ মে) ও রোববার (১ জুন) সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৪   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ