ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা ওরফে পাগলা সোহাগ (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোহাগ জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের শহিদ মৃধার ছেলে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোহাগকে অস্ত্রসহ আটক করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াই টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে। এছাড়া বিকেলে আদালতে পাঠানো হবে এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তার সঙ্গে যেই জড়িত থাকুক তাকেও আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৫   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ