ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন-এর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন-এর সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন-এর সাক্ষাৎ

যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব বিজনেসের সহযোগী ডিন ড. মো. ইমতিয়াজ মোস্তাফিজ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যবসায়, চিকিৎসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রেডিট ট্রান্সফার, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু, তরুণ শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ।

এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে তারা আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৯   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকার এর সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের সাক্ষাত
সরিষাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফরিদপুরে ১০০ টাকার তেল পেতে ৩ ঘণ্টা অপেক্ষা
এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ