হবিগঞ্জ সীমান্তে ২২ জনকে পুশইন, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জ সীমান্তে ২২ জনকে পুশইন, আহত ২
শুক্রবার, ৩০ মে ২০২৫



হবিগঞ্জ সীমান্তে ২২ জনকে পুশইন, আহত ২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন করেছে। এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জঙ্গল সীমান্ত দিয়ে ২২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

শুক্রবার (৩০ মে) ভোরে কালেঙ্গা সীমান্তের ডেবরাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

সংবাদ পেয়ে বিজিবির রেমা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২২ জনকে আটক করে। বর্তমানে তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ভোরে তারা খবর পান বিএসএফ ২২ জনকে সীমান্তে পুশ-ইন করেছে। এরপর বিজিবিকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ও ভেজা অবস্থায় লোকজনকে উদ্ধার করে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে আশ্রয় দেয়। আহত দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘২২ জনকে পুশ-ইনের খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’

প্রসঙ্গত, চলমান মৌসুমে একের পর এক পুশ-ইনের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৩   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ