অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জ্বালানি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জ্বালানি উপদেষ্টা
শনিবার, ৩১ মে ২০২৫



অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জ্বালানি উপদেষ্টা

অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গাজীপুরে শিল্পকারখানায় গ্যাস সংকটের অভিযোগের ভিত্তিতে গাজীপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যে-সব কর্মকর্তার দায় রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিল্প মালিকেরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে, তা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে। সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, পরিস্থিতির উন্নতি হলে গ্যাস সংকট থাকবে না।

এ সময়ে তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ সকালে সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকার নতুন জোনের বিদ্যুৎ পাওয়ার প্লান্ট পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোন কারণ নেই, কোন অচল অবস্থাও নেই। আমরা তাদের সাথে আলোচনা করেছি, আন্দোলকারীদের যে-সব দাবি দাওয়া আছে তার মধ্যে যেগুলো যৌক্তিক দাবি সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:২২   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ