সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আজও বিক্ষোভ চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আজও বিক্ষোভ চলছে
রবিবার, ১ জুন ২০২৫



সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আজও বিক্ষোভ চলছে

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (১ জুন) সকালে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ শেষে মিছিল সহকারে গিয়ে খাদ্য, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি এই তিন উপদেষ্টা বরাবর অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সম্মিলিত স্মারকলিপি দিয়েছেন ঐক্য ফোরাম নেতারা।

ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ঈদের আগেই অধ্যাদেশ বাতিলের দাবি মানতে হবে। দাবি মানা না হলে, কর্মকর্তা-কর্মচারীরা ঈদের পরে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যায়িত করে আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৮   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ