ফেইক আইডিতে জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেইক আইডিতে জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে: রিজভী
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



ফেইক আইডিতে জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তাদের মেয়ে জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে নানা অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, একটি দুর্বৃত্তচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে নানা অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বেশির ভাগ ক্ষেত্রে এআই পদ্ধতি অবলম্বন করে তা করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো আইডি নেই।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের নামে একটি মহল নীল নকশা তৈরি করছে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। এসব ব্যাধি বন্ধের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪:৫০:০৬   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ