বিদ্যা সিনহা মিমের ঈদ, নীল পোশাকে ছড়ালেন মুগ্ধতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যা সিনহা মিমের ঈদ, নীল পোশাকে ছড়ালেন মুগ্ধতা
শনিবার, ৭ জুন ২০২৫



বিদ্যা সিনহা মিমের ঈদ, নীল পোশাকে ছড়ালেন মুগ্ধতা

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও। প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে ভিন্ন রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ঈদ এলেই নিত্য নতুন সাজে নিজেকে উপস্থাপন করার ধারা এবারও বজায় রাখলেন তিনি।

ঈদের সকালে একগুচ্ছ ছবিতে মিমকে দেখা গেছে নেভি ব্লু রঙের জমকালো পোশাকে। নজরকাড়া ডিজাইনের এই পোশাক এবং তার স্নিগ্ধ রূপ ভক্তদের মুগ্ধ করেছে। এই পোশাকের সাথে তিনি তার ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

মিমের এই পোস্টটি দেখা মাত্রই তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং মন্তব্য ঘরে তাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিম অন্যতম, যিনি সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি প্রতি বছর রমজান ও ঈদ বিশেষভাবেই উদযাপন করেন।

পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে এই নায়িকার। সুযোগ পেলেই ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান তিনি। এমনকি ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরে ভক্তদের তাক লাগাতে ভোলেন না বিদ্যা সিনহা মিম।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫১   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ