দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় ঈদ উদযাপন করলেন বাবর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় ঈদ উদযাপন করলেন বাবর
শনিবার, ৭ জুন ২০২৫



দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় ঈদ উদযাপন করলেন বাবর

এ বছর নিজ জেলা নেত্রকোনার বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর।

তাঁর ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর আগমনে নিজ জেলা, সংসদীয় আসন এবং নিজ গ্রাম ভাদেরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মির্জা হায়দার আরো জানান, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার তিনি গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান বাবর। এরপর ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে দুবাইয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান তিনি। প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরে ২৩ ফেব্রুয়ারি নিজ জেলায় যান। সেখানে নিজের গ্রামের বাড়িতে তিনদিন অবস্থান করেন। সে সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলায় দুটি মৃত্যুদণ্ড ও একটি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আপিল শুনানিতে তিনি খালাস পান।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫০   ২২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ