সংস্কারের নামে সরকার দীর্ঘ অগণতান্ত্রিক চর্চার দিকে হাঁটছে: ইশরাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারের নামে সরকার দীর্ঘ অগণতান্ত্রিক চর্চার দিকে হাঁটছে: ইশরাক
শনিবার, ৭ জুন ২০২৫



সংস্কারের নামে সরকার দীর্ঘ অগণতান্ত্রিক চর্চার দিকে হাঁটছে: ইশরাক

অন্তর্বর্তী সরকার সংস্কার প্যাকেজের নাম করে দীর্ঘ অগণতান্ত্রিক চর্চার দিকে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, নির্বাচনের বেশির ভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দু-তিন মাসের বেশি লাগার কথা নয়। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না।

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।

এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।’

ইশরাক বলেন, ‘দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এ বিষয়ে কাজ করছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪১   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ