বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ২
বুধবার, ১১ জুন ২০২৫



বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী গাজীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দিবাগত গভীর রাতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সামাদ মিয়ার পুত্র গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবু (৩৬)।

বুধবার (১১ জুন) যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

বাংলাদেশ সময়: ২১:২২:২২   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ