ইরানের বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ইরানের বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শুক্রবার বিকেলে তেহরানে আইআরজিসির একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে জেষ্ঠ্য কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। বৈঠকের বিষয়বস্তু ছিল ইসরায়েলে পাল্টা হামলা চালানো কৌশল নির্ধারণ।

বৈঠক শুরুর কিছুক্ষণ পর কমান্ড সেন্টারটি লক্ষ্য করে বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের যুদ্ধ বিমান। এতে আমির আলী হাজিজাদেহসহ ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার ঘটনস্থলেই নিহত হন।

নিহত কমান্ডারদের মধ্যে আইআরজিসি’র ড্রোন ইউনিট এবং এয়ার ডিফেন্স ইউনিটের প্রধানও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

প্রসঙ্গত, হাজিজাদেহ’র প্রয়াণ ইরানের জন্য একটি বড় ধাক্কা, কারণ বিমানবাহিনীল পাশাপাশি তিনি দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্পেরও প্রধান ছিলেন।

২০২৪ সালের এপ্রিলে ইসরায়েল এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আইআরজিএস, সে দু’টি হামলারও মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে।

তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ২২:৪০:২৮   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
গাজার জন্য ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে : ট্রাম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ট্রাম্প
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ