এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

প্রথম পাতা » খেলাধুলা » এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

ম্যানচেস্টার সিটি ০-১ ব্রাইটন

দুই দিনের ব্যবধানে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির। গত বুধবার কারাবাও কাপে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল এনজো মারেস্কার দল।

কিন্তু আজ ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ব্রাইটনের সঙ্গে পেরে উঠল না সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে হারল ম্যানচেস্টার ক্লাবটি। লিগে আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল তারা।

টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে সিটি।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরেই আছে দলটি। ৮ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্টও ২১। আগামীকাল লিভারপুলের বিপক্ষে ড্র করতে পারলেই সিটিকে টপকে চূড়ায় উঠে যাবে গানাররা।

আজ ম্যাচের শুরু থেকেই দারুণ খেলেছে ব্রাইটন।
এরই পুরস্কার তারা পেয়ে যায় ১১ মিনিটে। মাতেউস নুনেসের ভুলে বল পেয়ে যান ব্রাইটনের ইয়াসিন আয়ারি। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি। কিন্তু একের পর এক আক্রমণ করেও ব্রাইটনের জমাট রক্ষণ ভাঙতে পারেননি হালান্ড-ডোকুরা।
ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও ছিলেন দুর্দান্ত। সিটির বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন তিনি।

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাইটনও। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সিটি। ৯০ মিনিটে নিকো ও’রাইলির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৫   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ