পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১৪ জুন ২০২৫



পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার।

অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৫   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে: ৩ চুনা কারখানা সহ ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দরে জুয়েল হত্যা মামলায় তানজিদ গ্রেপ্তার
যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ