জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে
রবিবার, ১৫ জুন ২০২৫



জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।

রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলব, দ্রুত এ বিষয়ের সমাধান করুন।

তিনি বলেন, এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এ মামলার রায়েই প্রমাণিত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারকে দ্রুত এ বিষয়টি সমাধান করতে হবে। নগর ভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে। আন্দোলনও চলতে থাকবে। জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৯   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মে দিবসে শ্রমিক দলের একাংশের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস
মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন
সুনামগঞ্জে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ