শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব
রবিবার, ১৫ জুন ২০২৫



শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের কল্যাণ, তাদের সামাজিক নিরাপত্তা এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য শীঘ্রই শ্রম আইন-২০০৬ সংশোধন করা হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে সচিব এ কথা জানান।

বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশ্যাল ডায়ালগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ বছর ২৪টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেয়া হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩১   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আল কোরআন ও আল হাদিস
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা
আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর
তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন: মামুন মাহমুদ
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মান্নান
পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
দীর্ঘ সময় সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ