রূপগঞ্জে রাজউকের অভিযানে ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে রাজউকের অভিযানে ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ
সোমবার, ১৬ জুন ২০২৫



রূপগঞ্জে রাজউকের অভিযানে ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন চারটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে দুটি বহুতল ভবনের বেশ কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো ও দক্ষিণবাগ এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, রাজউকের নকশা এবং অনুমোদন না নিয়েই ভবনগুলোর নির্মাণ কাজ করা হচ্ছিল। তাই নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে পরবর্তীতে রাজউকের নকশা অনুযায়ী নির্মাণ কাজ করা হবে এই মর্মে ভবনগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথোরাইজড অফিসার মো. কায়সার পারভেজ, সহকারী অথোরাইজড অফিসার আবুল ফারহা সিদ্দিক, প্রধান ইমারত পরিদর্শক মো. মোত্তালিব হোসেন, ইমারত পরিদর্শক মো. মোর্শেদ আহমেদ ও ইমারত পরিদর্শক আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন
হকারমুক্ত ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
হকার উচ্ছেদে ঐতিহাসিক দিবস সৃষ্টি হয়েছে: এমপি আবুল কালাম
ফাঁকা ফুটপাতে স্বস্তি নগরবাসীর, ধরে রাখা চ্যালেঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ