সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
সোমবার, ১৬ জুন ২০২৫



সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ব্যাটালিয়ন সদর, মাদরা, চান্দুড়িয়া ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক সীমান্ত থেকে ভারতীয় শাড়ি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল রামেরডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল পোতা নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর আমবাগান নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৭৪ হাজার পাঁচশ’ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত হতে বিভিন্ন বাংলাদেশে পাচার করা সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৬   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ