ইরানের আরও একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের আরও একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



ইরানের আরও একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর’ নামে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

ইরানি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল, ওই রিঅ্যাক্টরের আশপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকাটি ত্যাগ করেন।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরাইল-ইরান চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী!

এদিকে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর নিক্ষেপ করার পরপরই জেরুজালেম এবং তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ হামলার পর মধ্য থেকে উত্তর ইসরাইলে ‘এয়ার অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ইসরাইলের কমপক্ষে চারটি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে স্থানীয় গণামধ্যম। এর মধ্যে দক্ষিণ ইসরাইলের বে’র শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

এছাড়াও পূর্বে তেল আবিব ও রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২:১১:১৬   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ