অমীমাংসিত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এগিয়ে আসুন, ছাড় দিন: অধ্যাপক আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অমীমাংসিত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এগিয়ে আসুন, ছাড় দিন: অধ্যাপক আলী রীয়াজ
রবিবার, ২২ জুন ২০২৫



অমীমাংসিত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এগিয়ে আসুন, ছাড় দিন: অধ্যাপক আলী রীয়াজ

জাতির জন্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্য গঠনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার পঞ্চম দিনের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন, আমরা এখানে এসেছি একটি বিশেষ পরিস্থিতির কারণে। এ পরিস্থিতির পেছনে ১৬ বছরের সংগ্রাম, হাজার খানেক মানুষের আত্মদান রয়েছে। সেই সঙ্গে নানান রাজনৈতিক দলের কর্মীরাও প্রাণ দিয়েছেন, নিপীড়িত হয়েছেন। কাজগুলো না হলে আমরা এখানে আসতে পারতাম না, এ কথাটি বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর এগিয়ে যেতে পারি, সেটা ভেবে আপনারা একটু ছাড় দেওয়ার জায়গায় আসুন।

তিনি বলেন, অনেকটা এগিয়ে এসেছেন, আরেকটু আগান। আরেকটু এগোলেই দ্রুত জুলাই সনদ করার মাধ্যমে এ আলোচনা শেষ করতে পারি।

আজকের আলোচ্য সূচিতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণকল্পে স্বতন্ত্র কমিটি গঠন।

রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের নিয়ে এখনো সম্পূর্ণভাবে ঐকমত্য গড়ে ওঠেনি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ তৈরির লক্ষ্যে যে বিষয়গুলো এখনো মীমাংসা হয়নি সেগুলো নিয়ে সমঝোতায় পৌঁছাতে কিছু ছাড় দিন।

নীতি নির্ধারক পর্যায়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধ সাপেক্ষে আগামী সোম ও মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি থাকবে জানিয়ে তিনি বলেন, এ সকল বিষয়ে কমিশনেরও আলোচনার জন্য কিছুটা সময় প্রয়োজন আছে বলে আমরা মনে করছি।

উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে পঞ্চম দিনের মতো ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা করতে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।

সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এসময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩২টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

আগামী ২৩ ও ২৪ জুন বিরতি দিয়ে ২৫ জুন (বুধবার) আবারো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে কমিশনের।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৪   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এক বাবার হাতে স্বপ্নকন্যার শেষযাত্রা—বাক্সবন্দি শিশুকন্যাকে নিয়ে ফিরলেন সদরপুরে
কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ
আইনমন্ত্রী গণভোটের চার প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি নিয়ে দ্বিমত নেই, অর্ধেক নিয়ে আছে
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ