প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা
বুধবার, ২৫ জুন ২০২৫



প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স লিমিটেডের দেওয়া ৩ কোটি টাকার অনুদানের চেক নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

বুধবার (২৫ জুন) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে তিনি এ চেক গ্রহণ করেন।

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান উপদেষ্টা ফারুক ই আজম।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২টি চেক এবং পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম, ফিনান্সিয়াল ডিরেক্টর সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:১৩   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ