নাটোর পৌরসভা এলাকায় ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোর পৌরসভা এলাকায় ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে
বুধবার, ২৫ জুন ২০২৫



নাটোর পৌরসভা এলাকায় ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে

নাটোর পৌরসভা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে ২৫০টি খুঁটিতে ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে।

পৌর এলাকার বনবেলঘড়িয়া বাইপাস থেকে বড়হরিশপুর বাইপাস পর্যন্ত এবং মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন সড়ক পর্যন্ত মিডিয়ানে এসব লাইট স্থাপন করা হবে।

আজ সকাল দশটায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্ম সম্পাদন সহায়তা কমিটির সভায় সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী মাসের মধ্যে এসব লাইট প্রতিস্থাপনের নিদের্শনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ- পরিচালক আসমা খাতুন।

এছাড়া সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। শহরের বর্জ্য দ্রুত অপসারণে ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু, জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা, চলমান উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় কর্ম সম্পাদন কমিটির সদস্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক নীলা হাফিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৯   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ