বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এ বছর জাতীয় পুরস্কার লাভ করেছে।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ পুরস্কার প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পক্ষে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম এই পুরস্কার গ্রহণ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৫’ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগকে ২২ ক্যারেটের ২ ভরি ওজনের স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ