ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি পাকিস্তান পৌঁছেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি পাকিস্তান পৌঁছেছেন
শুক্রবার, ২৭ জুন ২০২৫



ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি পাকিস্তান পৌঁছেছেন

যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে আটকে পড়া প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দল সড়ক পথে পাকিস্তানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।

তবে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৫৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ