পিরোজপুরে বিয়ের বাস উল্টে নিহত ১, আহত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে বিয়ের বাস উল্টে নিহত ১, আহত ৩০
শুক্রবার, ২৭ জুন ২০২৫



পিরোজপুরে বিয়ের বাস উল্টে নিহত ১, আহত ৩০

পিরোজপুর বিয়ের বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসটি উল্টে আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ‎

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।‎

নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নাই।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষ মেয়েপক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, ‘একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ২২:০৫:৫২   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রিজভী
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরের সদরপুরে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে যুবক উদ্ধার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১০ জন আনসার নিয়োগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ