নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মাসুদ-পন্টির প্যানেলের জয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মাসুদ-পন্টির প্যানেলের জয়
শুক্রবার, ২৭ জুন ২০২৫



নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মাসুদ,পন্টির প্যানেলের জয়

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।

শুক্রবার (২৭ জুন) প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে মাসুদ-পন্টি প্যানেলের ১১ প্রার্থীই বিজয়ী হন।

সভাপতি পদে আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন ও সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন জয় পেয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন, আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, প্রনব কৃষ্ণ রায়।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল। এছাড়া সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা পর্ষদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, কমিশনার পদে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৯   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ