বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
শুক্রবার, ২৭ জুন ২০২৫



বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একটি লাভজনক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে কার্যকর ও সময়োপযোগী কৌশল গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিএফআইডিসিকে আধুনিক প্রযুক্তির সংযুক্তি, দক্ষ জনবল গড়ে তোলা এবং বাজারমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

তারা বিএফআইডিসির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে রাবার উৎপাদন বাড়াতে বিদেশ থেকে উন্নত জাতের ক্লোন আমদানির সম্ভাবনা যাচাই এবং এ বিষয়ে সমীক্ষা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আসবাবপত্র শিল্পে প্রতিযোগিতা বাড়াতে একটি আধুনিক বিক্রয় ও বিপণন কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন ও এই আলোচনাকালে বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৩   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ