ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে ডেটা ক্লাসিফিকেশন থাকছে : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে ডেটা ক্লাসিফিকেশন থাকছে : ফয়েজ আহমদ তৈয়্যব
শনিবার, ২৮ জুন ২০২৫



ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে ডেটা ক্লাসিফিকেশন থাকছে : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডেটা ক্লাসিফিকেশনকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আজ শনিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ‘বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডেটার যে অংশ ব্যক্তিকে শনাক্ত করে সে অংশ ক্লাসিফাই করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন (পিআইআই)-এর জন্য দেশেই আলাদা স্টোরেজ করা যেন এটা দেশের বাইরে না যায়। এর মধ্যে কনফিডেনশিয়াল তথ্য, যেমন হেলথ রেকর্ডস বা ফিন্যান্সিয়াল ডেটা, ব্যবহার করা যাবে নির্ধারিত শর্তে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে। ডেটার যে অংশে ছবি, ভিডিও, কথা থাকবে তা একটা ম্যাপিং এর মাধ্যমে যেকোনো জায়গায় স্টোরেজ করা যাবে, কিন্তু পিআইআই এর স্টোরেজ দেশেই রাখতে হবে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎপাদিত, প্রস্তুতকৃত সকল কন্টেন্টকে সাইবার স্পেসের সীমানায় এনে অপরাধের আওতায় আনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘গত ১৫ বছরে রাষ্ট্র নিজে মিথ্যার কারখানায় পরিণত হয়েছিল এবং সংবাদমাধ্যম তার সমর্থক হয়ে দাঁড়িয়েছিল।’

অপতথ্যকে শুধু ফ্যাক্টচেক দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। এটাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে গবেষণা পত্র উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশিদ।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪১   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ