কোকিলদের আনাগোনা শুরু, টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয়ের চেষ্টা : এড.টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোকিলদের আনাগোনা শুরু, টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয়ের চেষ্টা : এড.টিপু
শনিবার, ২৮ জুন ২০২৫



কোকিলদের আনাগোনা শুরু, টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয়ের চেষ্টা : এড.টিপু

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘বন্দরে যারা লাঙ্গল মার্কায় নির্বাচন করে বা জাতীয় পার্টির হয়ে কাজ করেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। এইসব লোক খুনি সেলিম ওসমানের দালালি করেছে। তারা মুখে মুখে বিএনপির কথা বলে, অথচ কাজ করে জাতীয় পার্টির জন্য। এদের কোনভাবেই বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না।’

শনিবার (২৮ জুন) বিকেলে বন্দরের মদনপুরের দেওয়ানভাগ এলাকায় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড. টিপু আরও বলেন, বিএনপিতে এখন সু-সময়ের কোকিলদের আনাগোনা শুরু হয়েছে। গত ১৬ বছরে যারা কোনো কর্মসূচিতে ছিল না, এখন তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে গাড়ির বহর নিয়ে। তারা টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয় করার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের কষ্ট বোঝেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে লড়াই করা ত্যাগী নেতাদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দিতে হবে। যদি সুসময়ের নেতাদের মনোনয়ন দেওয়া হয়, তবে তৃণমূলের নেতাকর্মীরা তা মেনে নেবে না।

এসময় মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনবিএনপিরপির সভাপতি মাসুদ রানা। বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল মিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, যুবদল নেতা বাবুল মিয়া, ইমরান ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৪   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ