চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে : মির্জা আব্বাস
রবিবার, ২৯ জুন ২০২৫



চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে।

আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা আব্বাসের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলেও তাদের ধরে পুলিশে দিন। কিছু অপরাধীর কারণে বিএনপির সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো খারাপ লোককে সদস্য করা যাবে না। মনে রাখতে হবে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

বিএনপির সুনাম রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি কোনো খারাপ দল নয়। আগের ফ্যাসিবাদী সরকারের অপকর্মের ক্ষতিপূরণ বিএনপিকে ভালো কাজের মাধ্যমেই দিতে হবে।

কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন পদ্ধতির দাবি সম্পর্কে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ নির্বাচন পেছানোর কৌশল হিসেবে নতুন করে এই পদ্ধতির প্রস্তাব দিচ্ছেন। তাদের উদ্দেশ্য আমাদের সবারই জানা।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৪   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ